আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেহের তাপমাত্রা স্বাভাবিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেহের তাপমাত্রা স্বাভাবিক

জ্বর বিদায় নেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার মেট্রো অনলাইন ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুই সপ্তাহ আগে জনসনের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ওই সময় তিনি কোয়ারেন্টাইনে চলে যান। অবস্থার অবনতি হলে তাকে সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার তার দেহের তাপমাত্রা ও কাশি দুটোই বাড়তে শুরু করায় তাকে আইসিইউতে রেখে অক্সিজেন দেওয়া হয়। তবে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, জনসনের যে শারীরিক অবস্থা তাতে তিনি কাজ না করলেও প্রয়োজনে মানুষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম।

জনসনের মুখপাত্র বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার মানসিক শক্তি অনেক ভালো’।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত