আপডেট :

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

 সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে কোভিড-১৯ ত্রাণ ঋণ জালিয়াতির মাধ্যমে সরকারের কাছ থেকে ৪০ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাতের দায়ে কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফিলিপ ফ্রেডেরিক কামিনো (৪৬)। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস এ তথ্য জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিলের মধ্যে তিনি প্রতারণার মাধ্যমে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) এবং ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন (ইআইডিএল) কর্মসূচি থেকে লাখ লাখ ডলারের ঋণ নেন।

ফিলিপ কামিনো একটি আতিথেয়তা বা হসপিটালিটি কোম্পানির মালিক। তার প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া, টেনেসি ও কেন্টাকিতে রেস্টুরেন্ট ও হোটেল পরিচালনা করত। এছাড়া হলিউড, ওয়েস্টউড, স্টুডিও সিটি, বেভারলি হিলস এবং অ্যারিজোনাভিত্তিক আরও কয়েকটি কোম্পানির মালিক ছিলেন তিনি।

প্রসিকিউটররা জানান, কামিনো যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন ব্যাংকে ভুয়া তথ্য দিয়ে ঋণের আবেদন জমা দেন।

ঋণের আবেদনে তিনি কর্মচারীর সংখ্যা বাড়িয়ে দেখান, আইআরএসে কখনো জমা না দেওয়া ভুয়া ট্যাক্স ফরম ব্যবহার করেন এবং ঋণের অর্থ বৈধ ব্যবসায়িক কাজে ব্যবহার করা হবে বলে মিথ্যা ঘোষণা দেন।

মোট ২০টির বেশি ঋণ আবেদন করে তিনি ৪০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করেন।

২০২৪ সালের আগস্টে তিনি ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্রের এক অভিযোগে দোষ স্বীকার করেন।

গত ২৮ মে ২০২৬ আদালত তাকে ৪১ মাসের ফেডারেল কারাদণ্ড দেয়। পাশাপাশি ৪৩ লাখ ৬৫ হাজার ৬৬৭ ডলার ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মামলাটি তদন্ত করেছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং আইআরএস ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত