আপডেট :

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন জিল বাইডেন

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন জিল বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে।

৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। গত বছরের আগস্টে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হন।

জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেজান্দার এক বিবৃতিতে জানান, তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ সৈকতে তাঁর বাড়িতে থাকবেন। বাইডেন গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন।

হোয়াইট হাউস আরও বলেছে, জিল বাইডেন করোনায় আক্রান্ত হওয়ায় ওই দিন সন্ধ্যায় বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় বাইডেনের করোনা নেগেটিভ আসে।

ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ায় বাইডেনের বিদেশ ভ্রমণে কোনো প্রভাব পড়বে কি না, তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস। তবে বাইডেনের সাপ্তাহিক সময়সূচির ঘোষণায় আগামী বৃহস্পতিবার তাঁর নয়াদিল্লি সফরের উল্লেখ রয়েছে এবং রোববার হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে বাইডেনের।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত