মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম
নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন
ব্রুকলিনে ভবন ধ সের পর উদ্ধার অভিযান
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধ সে অন্তত দুইজনের মৃ ত্যু হয়েছে। এ ঘটনায় আ হত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বং সাবশেষের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে উ দ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তিনতলা ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার খননকাজ চলা জায়গায় ধ সে পড়ে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি অন্তত দুইজনের মৃ ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শহরের ফায়ার বিভাগের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানিয়েছেন, দুর্ঘটনায় মোট ১৯ জন হতা হত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন শিশু। আ হতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ছাড়া একজন দমকলকর্মীও সামান্য আ হত হয়েছেন।
প্রায় ১৯৩০ সালে নির্মিত চারটি আবাসিক ইউনিটের ভবনটিতে দুর্ঘটনার সময় কতজন বাসিন্দা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশের নির্মাণস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, সে তথ্যও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।
দুর্ঘটনার খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় কাছাকাছি এলাকায় থাকা একটি দমকল দল। তারা দ্রুত উ দ্ধারকাজ শুরু করে। পরে কয়েকশ উ দ্ধারকর্মী ঘটনাস্থলে যোগ দেন। ধ্বং সাবশেষের নিচে আটকে পড়াদের সন্ধানে ব্যবহার করা হয় ড্রোন ও প্রশিক্ষিত কুকুর। ভারী যন্ত্রপাতির পরিবর্তে অনেক জায়গায় হাতে হাতে ধ্বং সাবশেষ সরিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবন ধ সের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর অন্তত চারজনকে জীবিত উ দ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
ভবনটি ধ সে পড়ার সময় পাশের আরেকটি স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির বাইরের একটি অংশ ভেঙে যাওয়ায় ভেতরের কয়েকটি কক্ষ, শয়নকক্ষ ও আলমারি বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে।
নিউইয়র্কের মেয়র মামদানি ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি উ দ্ধারকর্মীদের দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাশের নির্মাণস্থলে খননকাজ চলছিল। তবে সেই কাজের সঙ্গে ভবন ধ সের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। ভবন ধ সের প্রকৃত কারণ জানতে নগরীর ভবন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
ফায়ার বিভাগের কমিশনার জানিয়েছেন, ধ্বং সাবশেষের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত ধ্বং সাবশেষ সরালে ভবনের আরও অংশ ধ সে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে উ দ্ধার অভিযান সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে। পুরো এলাকা তল্লাশি করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখনো কতজন নি খোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউজ ডেক্স
শেয়ার করুন