আপডেট :

        লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল নীল রঙে রাঙাচ্ছেন ট্রাম্প

        ট্রাম্পের মন্তব্যে লাফিয়ে বাড়ল তেলের দাম, নতুন করে উদ্বেগ বিশ্ববাজারে

        মরক্কোতে নিখোঁজ মার্কিন সেনার মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত

        হান্টাভাইরাস আতঙ্কে ক্রুজ জাহাজের মার্কিন যাত্রীদের নেব্রাসকায় কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে

        অ্যানাহাইম গ্লোবাল মেডিকেল সেন্টারে ৯১১ অ্যাম্বুলেন্সে রোগী নেওয়া সাময়িক বন্ধ

        ক্যালিফোর্নিয়ায় ৪ দশমিক ৪ মাত্রার কম্পনে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

        ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি

        বিশ্বকাপে খেলতে চায় ইরান, তবে চেয়েছে বিশেষ নিশ্চয়তা

        মিয়ামিতে নৌকায় বিস্ফোরণ, আহত ১১ জন

        ডেনভার বিমানবন্দরে রানওয়েতে ঢুকে পড়া ব্যক্তিকে চাপা দিল বিমান, নিহত ১

        সান বার্নার্ডিনোতে জ্বালানি কার্ড জালিয়াতির অভিযোগে একজন গ্রেপ্তার

        ইনল্যান্ড এম্পায়ারে একের পর এক ভূমিকম্প

        ভালুকের হামলায় নিখোঁজ হাইকারের মৃত্যু

        ইরান যুক্তরাষ্ট্রকে ‘বেপরোয়া সামরিক অভিযান’-এর অভিযোগে অভিযুক্ত করেছে

        বিশ্বজুড়ে সাইবার হামলায় বিশ্ববিদ্যালয় ও স্কুলে অচলাবস্থা

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ থেকে মার্কিন নাগরিকদের ফেরানো হচ্ছে

        জ্বালানি দাম কমলেও বিমান ভাড়া কমানোর আগ্রহ নেই এয়ারলাইনগুলোর

        ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত্যু বেড়ে ২০

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত্যু বেড়ে ২০

বাংলাদেশে এক দিনে নতুন করে আরও ৫৪ জনের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে।

মোট আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ২০ জন।

ঠিক এক মাস আগে মার্চের ৮ তারিখে দেশে প্রথমবারের মত তিনজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে।

একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩-ই আছে।

আইইডিসিআর এর পরিচালক ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার ৩৯ জন। আর বাকি ১৫ জন ঢাকার বাহিরের।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে সর্বোচ্চসংখ্যক রাজধানী ঢাকায় ৩৯ জন শনাক্ত হয়েছেন।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি উহানে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সেখান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা।

প্রাণঘাতী এই ভাইরাসটির কারণে মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি-স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। অচেনা ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রও। বিশ্বব্যাপী মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে এই তিন দেশে।

দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত মাসের ৮ তারিখ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২১৮ জনে। এছাড়া অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর