সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সদস্য এবং দক্ষিণ সুরমা থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব সাইফুল আলম ।
বৃহস্পতিবার এক শোকবার্তায় জনাব সাইফুল আলম উনার দীর্ঘ দিনের রাজনৈতিক সঙ্গী মাহমুদ উস সামাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ-উস সামাদ চৌধুরী।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হোন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।