বাংলাদেশ

ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

করোনার ভয়াবহতার মধ্যেও ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের ঢল ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণমুখী দুই জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার শিমুলিয়া ঘাট এবং মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে আজ শনিবার রাতেই বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি আজ শনিবার রাতে নিশ্চিত করেছেন বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটন্যান্ট কর্নেল ফয়জুর রহমান।

বিজিবি কর্মকর্তা বলেন, ‘দেশের এই দুটি জেলায় রাতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। তাঁরা এরই মধ্যে কাজ করা শুরু করেছেন। কাল থেকে অন্যান্য স্থানেও বিজিবি মেতায়েন হতে পারে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

  এলএবাংলাটাইমস/এলআরটি/বি