জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসাথে গ্রেফতার অপর তিন নারীকে তিন দিন করে রিমান্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
ওই তিন নারী আসামি হচ্ছেন লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধার (২৪)।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে বিমানবন্দর থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দু’জনকে সাত দিন ও অপর তিনজনকে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের দায়ের করা মাদক মামলায় পাঁচ আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এর আগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকেসহ ওই পাঁচ আসামিকে উত্তরায় অমির বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ। এ সময় ওই বাসা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশী মদ ও বিয়ার জব্দ করে ডিবি পুলিশ।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]