পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রোরো ফেরি শাহ জালালের ২০ জন যাত্রী আহত হয়েছে। মাদারিপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীরা। পরে শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হন চালক।
রোরো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা খায়। নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহ জালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]