বাংলাদেশ

ঢাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

জানা যায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

ডিএমপির শেরেবাংলা নগর থানা ওসি জানে আলম মুন্সি বলেন, ‍‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’   এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]