বাংলাদেশ

রাজধানীর বনানীতে ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় ৬ তলা একটি ভবনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্টোল রুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ওই ভবন থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। ওই ভবনটি ছয়তলা। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে।

সর্বশেষ খবর অনুযায়ী কোন হতাহতের খবর ও আগুনের কারণ জানা যায়নি।   এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]