প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]