বাংলাদেশ

ঢাকায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈন উদ্দীন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২টি বাসে আগুন দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধরা। সোমবার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনগণ আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তি বাসচালক হতে পারেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এলএবাংলাটাইমস/ওএম