টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরও ১ কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ।
রোববার (১ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু অসাধু মজুতদার ব্যবসায়ীরা ঈদের সামনে অধিক মুনাফা করছেন। তবে কঠোর মনিটরিং করা হচ্ছে।
ইলিয়াস আলী গুমের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপির তাদের নেতাদের নিজেরাই খুন করে গুম করার ঘটনা আগেও আছে। এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]