বাংলাদেশ

সীতাকুন্ড সিকিউর সিটিতে স্বপ্ন’র নতুন আউটলেট

সীতাকুন্ড সিকিউর সিটিতে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ৩০ অক্টোবর সকাল ১১টায় সীতাকুন্ড বাজারের সিকিউর সিটিতে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন'র হেড অব বিজনেস এক্সপ্যানশন মো: শামসুজ্জামান, স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক ও হাবিবুর রহমান, ফ্রাঞ্চাইজি মোঃ সেলিম উদ্দিন এবং আউটলেট ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহ আরো অনেকে। স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩ টি জেলায়। সীতাকুণ্ড বাজারে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন। স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা। স্বপ্নর নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৩১৩০৫৪৫১৭ নম্বরে। এলএবাংলাটাইমস/এনএইচ