বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, 'মান্ডস’ ৯ ডিসেম্বর মধ্যরাতে প্রতিবেশী পণ্ডিচেরি, অন্ধ্রপ্রদেশের এবং শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। তামিলনাড়ুর বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ৫৮ কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৮৮ কিলোমিটারে উত্তীর্ণ হচ্ছে। ঘূর্ণিঝড়ের আশেপাশের এলাকা সমুদ্র বেশ অশান্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার কালেক্টরদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি ঘূর্ণিঝড়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। উত্তর তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, কিছুটা দক্ষিণ ও উত্তর-পশ্চিম দিকে সরে সেখানেই অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এলএবাংলাটাইমস/এজেড