বাংলাদেশ

তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম

তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (উজবেকিস্তানে নিযুক্ত আবাসিক রাষ্ট্রদূত) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রাহমোনের কাছে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাজিকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে বিরাজমান সুযোগ-সম্ভাবনাসমূহকে কার্যকরী ও ফলপ্রসূ করতে তিনি দ্বিপক্ষীয় মেকানিজমসমূহকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার ক্ষেত্রে বিশ্বের সব দেশের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি তার সরকারের প্রত্যয় ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তার কর্মকালীন বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্কে এক নতুন গতির সঞ্চার হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস