লস এঞ্জেলেস

করোনায় লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ২৯৬; আক্রান্ত ৯ হাজার ১৯২


প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৬ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৯২ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৩৩২ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ১১৭ জন।

আজ রবিবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। 

ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ৩১ জন। এর মধ্যে শুধু গতকালকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় মারা যায় ১ জন। 

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৭৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ৬৭৪ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬০ হাজার ৪২৫ জন। আর মোট মৃতের সংখ্যা ২২ হাজার ১০৫ জন। 

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। 

তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।

/এলএ বাংলা টাইমস/