পুরো লস এঞ্জেলেস জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি।
এবার লস এঞ্জেলেসের নিন্মবিত্তদের চালু করলেন ডেবিট কার্ড সুবিধা। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যাদের কর্মঘণ্টা বা আয় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে কেবল তারাই আবেদন করতে পারবে এই ডেবিট কার্ড সুবিধার জন্য।
আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কাউন্টির এই প্রশংসনীয় উদ্যোগ। সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় আবেদনের জন্য। সেইসাথে বলা হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের কথা।
লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি জানান, নাগরিকতা নির্বিশেষে এই আবেদন করতে পারবে। তিন শ্রেণির ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবে লস এঙ্গেলেস বাসী।
৭০০ ডলার, ১ হাজার ১০০ ডলার ও ১ হাজার ৫০০ ডলার মোট তিন ধরণের ডেবিট কার্ডের ব্যবস্থা রাখা হয়। প্রাথমিক অবস্থায় এই প্রকল্পটির জন্য ১০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়।
অবশ্য সকালে চালুর পরই নাকি ওয়েবসাইটটি ক্রাশ করে। এমন তথ্য জানান মেয়রের অফিস স্টাফরা। এবং তারা এই সমস্যা সমাধানের চেষ্টা করছে।
ডেবিট কার্ডের এই সুবিধা পেতে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে এই https://hcidla.lacity.org/ ঠিকানায়। আর যদি আপনার ইন্টারনেট এক্সেস না থাকে তাইলে ডেবিট কার্ড সুবিধার জন্য কল করতে পারেন সিটি হেল্প ডেস্কে।
(213) 252-3040 এই নাম্বারে কল করেও নিতে পারেন কাউন্টির এই বিশেষ সুবিধা।
গতকালকের নিয়মিত ব্রিফিং এ লস এঞ্জেলেস মেয়র জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য ফেডারেল বা স্টেট সরকার প্রণীত সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তারাও এই ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
/এলএ বাংলা টাইমস/