লস এঞ্জেলেস

করোনার জন্য এবার ট্রাফিক লাইট বিশেষায়িত করল লস এঞ্জেলেস কর্তৃপক্ষ


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একের পর এক কাজ করে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। আর এ সমস্ত কাজের অংশ হিসেবে এবার নগরীর ট্রাফিক লাইট বিশেষায়িত করল কর্তৃপক্ষ। 


অপ্রয়োজনীয় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও ঘরে থাকার নির্বাহী আদেশের কারণে নগরীর রাস্তাগুলো এখন ফাঁকা। নিতান্ত দরকারে যারা বাইরে বেরুচ্ছেন তাদের কাছে এই বিষয়টি অজানা নয়। 

আর রাস্তা ফাঁকা থাকার কারণে অনেকেই এখন স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন লস এঞ্জেলস কর্তৃপক্ষ। 

সম্প্রতি প্রকাশিত কয়েকটি গবেষণায়ও দেখা যায় এই গতি বাড়ার চিত্র। গবেষণাগুলোতে বলা হচ্ছে অন্য যে কোন সময়ের চেয়ে চলতি মাসে নগরীর রাস্তায় চলা গাড়িগুলোর গতি বেড়েছে কমপক্ষে ৩০ শতাংশ। 

এমনকি গত মাসেও এতো বেশি গতিতে গাড়ি চালানো হতো না বলে জানাচ্ছে গবেষণা ফলাফল। গত মাসের চেয়েও গতির এই মাত্রা একই হারে বৃদ্ধি পেয়েছে। 

আর তাই নগরীর ট্রাফিক সিগনালে ব্যবহৃত লাইটগুলো একটু বিশেষায়িত করেছে কর্তৃপক্ষ। এখন সকল লাইট রাখা হয়েছে ‘নাইটটাইম’ মোডে। ফলে চালককে অনেকটা নিজের খেয়ালে ড্রাইভ করতে হয়।


/এলএ বাংলা টাইমস/