পুরো লস অ্যাঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। আর ভাইরাসটির এমন সংক্রমণে আর্থিকভাবে দিশেহারা হয়ে পড়েন অনেকেই। কাউন্টির অনেক বাসিন্দা ইতোমধ্যে চাকরি হারিয়েছেন।
আর এতে করে অনেকেই তার খাবার কিনতে পারছেন না। এমন কথা জানাচ্ছে লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংকের কর্মকর্তারা। সেইসাথে কাউন্টির বড় বড় গ্রোসারী শপ, সামর্থ্যবান বাসিন্দা, কর্পোরেশন ও দাতাগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার হিলডা সলিস জানান, সম্প্রতি ফুড ব্যাংক থেকে নেওয়া খাদ্য সহায়তার হার অনেক বেড়ে গেছে। আমরা রীতিমত হিমশিম খেতে হচ্ছে। আগে আমরা ফুড ব্যাংক থেকে যে পরিমাণ খাদ্য সহায়তা দিতাম, বর্তমানে এই হার বেড়েছে ৭৩ শতাংশ।
সামনের দিনগুলোতে এমন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা আশঙ্কা করছে।
বর্তমানে ৭০ জন স্বেচ্ছাসেবী, কিছু অলাভজনক প্রতিষ্ঠান ও রাজনৈতিক সহায়তায় এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা যায়। ১ হাজার লোক এমন খাদ্য সহায়তার জন্য আসবে বলে তারা প্রত্যাশ করেছিল।
আজ মঙ্গলবার ইস্ট লস অ্যাঞ্জেলেসের সিভিক সেন্টারে গিয়ে এমন কার্যক্রম লক্ষ্য করা যায়। লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংকের মাইকেল ফ্লাড জানান, দুপুর ১টা পর্যন্ত চলে এমন এই খাদ্য সহায়তা।
/এলএ বাংলা টাইমস/