লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ৫৮ কাউন্টিতে লকডাউন শেষের তারিখ


করোনাভাইরাসের কারণে ক্যালিফোর্নিয়া জুড়ে ঘরে নিরাপদে থাকার নির্দেশনা রয়েছে বাসিন্দাদের ওপর। চলমান মেয়াদ শেষ হলে কাউন্টিগুলো নতুন করে আবার লকডাউনের সময়সীমা বৃদ্ধি করতে পারে। রাজ্যের ৫৮টি কাউন্টিতে লকডাউনের বর্তমান নির্দেশিত তারিখ হচ্ছে....


আলপাইন কাউন্টি: নির্দিষ্ট কিছু বলা হয়নি। ১৭ এপ্রিলের এক আপডেটে জানানো হয়, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে আসছে সপ্তাহগুলোতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদর কাউন্টি: এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত।

বুট্টে কাউন্টি: লকডাউন শেষের ব্যাপারে এখনো কোনো তারিখ ঠিক করা হয়নি।

কেলাভেরাস কাউন্টি: কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত ঘরে নিরাপদে থাকার নির্দেশনা জারি থাকবে। 

কলোসা কাউন্টি: মে মাসের ৮ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকার সিদ্ধান্ত রয়েছে।

কন্ট্রা কস্টা কাউন্টি: ৩ মে পর্যন্ত।

ডেল নর্টে কাউন্টি: সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ফেডারেল গভর্নমেন্ট ও ক্যালিফোর্নিয়া স্টেটের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। 

আই ডোরাডো কাউন্টি: ৩০ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান  লকডাউনের মেয়াদ।

ফ্রেসনো কাউন্টি: বিধিনিষেধ শেষ হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি। তবে সিটি অব ফ্রেসনোর লকডাউন শেষ হবে ৬ মে।

গ্লেন কাউন্টি: রাজ্যের নির্দেশিকার বাইরে নির্দিষ্ট কিছু বলা হয়নি গ্লেন কাউন্টিতে।

হামবলডট কাউন্টি: ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন।

ইম্পেরিয়াল কাউন্টি: ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নির্দেশনা কার্যকর থাকবে।

ইনিয়ো কাউন্টি: বাতিলের আগ পর্যন্ত কার্যকর থাকবে বিধিনিষেধ।

কার্ন কাউন্টি: নতুন কোনো নোটিশের আগ পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।

কিংস কাউন্টি: নতুন কোনো নোটিশের আগ পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।

লেক কাউন্টি:  জুনের ১ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন।

লাসেন কাউন্টি: ক্যালিফোর্নিয়া রাজ্যের নির্দেশনার বাইরে কিছু বলা হয়নি।

লস এঞ্জেলস কাউন্টি: ঘরে নিরাপদে থাকার নিয়ম বলবৎ থাকবে ১৫ মে পর্যন্ত।

মাদেরা কাউন্টি: নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। রাজ্যের নির্দেশনা অনুসরণ করছে।

মেরিন কাউন্টি: আগামী ৩ মে পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন।

মারিপোসা কাউন্টি: নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। রাজ্যের নির্দেশনা অনুসরণ করছে।

মেনডোসিনো কাউন্টি: ১০ মে পর্যন্ত বিধিনিষেধ বজায় থাকবে।

মার্সেড কাউন্টি: বাতিল ঘোষণার আগ পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

মোডোক কাউন্টি:  নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। রাজ্যের নির্দেশনা অনুসরণ করছে।

মোনো কাউন্টি: নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। রাজ্যের নির্দেশনা অনুসরণ করছে।

মনটিরি কাউন্টি: লকডাউন কার্যকর ৩ মে পর্যন্ত।

নাপা কাউন্টি: নতুন কোনো নির্দেশার আগ পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন।

নেভাদা কাউন্টি: বাতিল ঘোষণার আগ পর্যন্ত নির্দেশনা বলবৎ থাকবে।

অরেঞ্জ কাউন্টি: নির্দিষ্ট করে কিছু বলা হয়নি রাজ্যের নিয়ম মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

প্লেসার কাউন্টি: ১ মে পর্যন্ত কার্যকর থাকবে।

প্লুমাস কাউন্টি: রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

রিভারসাইড কাউন্টি: ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বর্তমান লকডাউন।

স্যাক্রেমেন্টো কাউন্টি: ১ মে পর্যন্ত কার্যকর থাকবে বর্তমান লকডাউন।

সান বেনিতো কাউন্টি: ৩ মে পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ।

সান বার্ননারডিনো কাউন্টি: লকডাউন বাতিলের ঘোষণার আগ পর্যন্ত নির্দেশনা কার্যকর।

সান দিয়াগো কাউন্টি: ৩০ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ কার্যকর।

সান ফ্রান্সিসকো কাউন্টি: ৩ মে পর্যন্ত কার্যকর লকডাউন।

সান জোয়াকিন কাউন্টি: বাতিল ঘোষণার আগ পর্যন্ত লকডাউন কার্যকর।

সান লুইস অবিসপো কাউন্টি: আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ বলবৎ।

সান মাতেও কাউন্টি: ৩ মে পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন।

সান্টা বারবারা কাউন্টি: পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর।

সান্টা ক্লেরা কাউন্টি: ৩ মে পর্যন্ত কার্যকর থাকবে বিধিনিষেধ।


সান্টা ক্রুজ কাউন্টি: ৩ মে পর্যন্ত কার্যকর থাকবে বর্তমান নির্দেশনা।

সাহাস্তা কাউন্টি:  রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

সিয়েরা কাউন্টি:  রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 
সিসকিউ কাউন্টি: রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 

সোলানো কাউন্টি: ৩০ এপ্রিল পর্যন্ত নির্দেশনা কার্যকর থাকবে।

সোনোমা কাউন্টি: ৩ মে পর্যন্ত নির্দেশনা কার্যকর থাকবে।

স্টেনস্লেয়াস কাউন্টি: বাতিলের আগ পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

সাট্টার কাউন্টি: আগামী ৩মে পর্যন্ত নির্দেশনা বজায় থাকবে। 

তেহামা কাউন্টি: রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 

ট্রিনিটি কাউন্টি: রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 

টুলারে কাউন্টি: রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 

তুলমনে কাউন্টি: রাজ্যের নির্দেশনা জারি রয়েছে। লকডাউন শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। 

ভেনচারা কাউন্টি: আগামী ১৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ইওলো কাউন্টি: ১ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

ইউবা কাউন্টি: ৩ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।





/এলএ বাংলা টাইমস/এন/এইচ