করোনাভাইরাসের কারণে লকডাউন বা ঘরে থাকার নিয়ম আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিথিল হতে পারে বলে জানিয়েছেন লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি। ইতোমধ্যে পুনরায় ক্যালিফোর্নিয়া সচল করতে আন্দোলনে নেমেছেন রাজ্যের কিছু বাসিন্দা।
এর আগে গভর্নর গেভিন নিউসাম মন্তব্য করেছিলেন, নিরাপদে ঘরে থাকার নির্দেশনা শিথিল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। লস এঞ্জেলেস মেয়র গ্যারসেটি এবার সেই ঘোষণারই পুনরাবৃত্তি করলেন।
মেয়র আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব তা প্রমাণ হচ্ছে। এ প্রক্রিয়াটা ধীরগতির বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ১৫ পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে লকডাউনের বিধিনিষেধ আরোপ রয়েছে। এরই মধ্যে ৬টি বে এরিয়া বাসিন্দাদের ঘরে থাকার বাধ্যবাধকতা মে মাসের শেষ পর্যন্ত বর্ধিত করেছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজ্যগুলোকে আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই স্কুলগুলো খুলে দেওয়া হয়।
যদিও অনেকে বলছেন এতটা তাড়াতাড়ি এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মেয়র এরিক গ্যারসেটিও স্কুল দ্রুত খুলে দেওয়াকে সমর্থন করছেন না। তার মতে এতে কোনো বাহাবা জুটবে না।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ