লস এঞ্জেলেস

করোনায় কালোদের মৃত্যুর হার সাদাদের তুলনায় দ্বিগুণ


মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সাদাদের চেয়ে কালোরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লস এঞ্জেলেস কাউন্টিতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার তুলনামূলক বেশি বলেই তথ্যপ্রকাশ পেয়েছে। প্রতি এক লাখ কালোদের মধ্যে মারা গেছেন ২৬ জন, অপরদিকে সাদা মারা গেছেন ১৩ জন করে।


ডক্টর জর্জ বেঞ্জামিন জানান, তিনি জানতেন আমেরিকায় করোনায় কালোরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, আমরা এমনটাই সবসময় দেখতে পাই। প্রসঙ্গত ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে কালোদের সংখ্যা বেশি বলেই বিভিন্ন সংবাদে জানা গেছে।

যুক্তরাষ্ট্র জুড়ে মোট করোনাভাইরাস রোগীর শতকরা ২২ ভাগই কৃষ্ণাঙ্গ। যেখানে তারা জনসংখ্যায় মাত্রা ১২.৭ ভাগ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এ তথ্য জানিয়েছে। শুধু করোনা নয় স্বাস্থ্যগত ব্যাপারে কালোরা বেশি ঝুঁকিপূর্ণ সাদাদের চেয়ে। অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার।

এছাড়া স্ট্রোকে কালোদের শতকরা ৪৪ ভাগ বেশি মৃত্যু হয় নন-হিস্পানিক সাদাদের চেয়ে। উচ্চ-রক্তচাপে মৃত্যুহার দ্বিগুণের বেশি। কালোদের শতকরা ৭২ ভাগ বেশি মৃত্যু হয় ডায়াবেটিকে। অ্যাজমায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা তিনগুণ বেশি।

হার্ভাড টিএইচ চ্যান স্কুলের প্রফেসর ডক্টর ম্যারি ব্যাসেট বলেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর এমন একটি বছর নেই যেখানে আফ্রিকান বংশোদ্ভূত কালোরা হোয়াইটদের চেয়ে তুলনামূলক অধিকতর অসুস্থ হয়নি বা কম বয়সে মারা যায়নি।

লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের পরিচালক বারবারা ফেরার বলেন, স্বাস্থ্য সমতা না আসার পিছনে রয়েছে রেসিজম ও অসাম্য। এবং যেভাবে সর্বোচ্চ সেবা থেকে বঞ্চিত করা হয় তাদের। কালোরা পুলিশের হাতে নির্যাতিত হলে কমিউনিটিতেও দুশ্চিন্তা বেড়ে চলে বলে জানান তিনি।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ