লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার রিডজক্রাস্টের আশেপাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প



ক্যালিফোর্নিয়ার রিডজক্রাস্ট এর কাছাকাছি এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ৯টা ১৫ মিনিটের দিকে রিডজক্রাস্ট থেকে ১১ মাইল দূরে এই ভূমিকম্পের অস্তিত্ব পায় দ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে।


ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়া সিটি থেকে ২৭ মাইল দূরবর্তী। বারস্ট্রো থেকে ৫৪ মাইল দূরে, রোজামন্ড থেকে ৬৪ মাইল ও তেহাচাপি থেকে ৬৫ মাইল দূরত্বে। 

জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলে মাঝারি কম্পন অনুভূত হয়েছে। সান ফার্নান্ডো ভ্যালি ও রিভারসাইড এলাকায় অনুভূত হয় দুর্বল কম্পন।

গত ১০ দিনে ৩ মাত্রার অধিক অন্তত ১৪টি ভূমিকম্প ওই আশেপাশের এলাকায় আঘাত হানে। এরমধ্যে বুধবার ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সাউদার্ন ক্যালিফোর্নিয়া জুড়ে।

ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর ৪ থেকে ৫ মাত্রার ২৫টি ভূমিকম্প অনুভূত হয়।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ