কয়েক দিনের ব্যবধানে মারাত্মক পাঁচটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে লস এঞ্জেলেসে। কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার থেকে রোববার এই চারদিনে ঘটে যাওয়া বন্দুক হামলার ঘটনা বাসিন্দাদের মনে উদ্বিগ্নতা বাড়িয়েছে।
রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটে হাউজ পার্টিতে ত্রিশের কোটার এক ব্যক্তি মারা যান। সাউথ সেন্ট্রাল এরিয়ার উডলন এভিনিউর ৩৮০০ ব্লকে এই হামলা হয়। একথা নিশ্চিত করেছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।
পুলিশের ধারণা সন্দেহভাজন ব্যক্তি একটি হ্যান্ডগান দিয়ে এই হামলা চালায়। হামলাকারী পালিয়ে যায়। ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
এছাড়া শনিবার ইস্ট হলিউডে ৪৩০০ ব্লকে আরও একটি বন্দুক হামলা চালানো হয়। এই ঘটনায়ও মারা যান একজন। প্রতিবেশীরা অভিযোগ জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বয়স বিশের কোটায় ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন এই হামলা চালানো হয়েছে তা অজ্ঞাত।
শুক্রবার বন্দুক হামলা হয়েছে সাউথ এলএ’র সাউথ পার্ক নেইবারহুডের ৫১ স্ট্রিটে। হামলায় ভুক্তভোগী রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওখানে দাঁড়িয়ে ছিলেন। একটি গাড়ি উপস্থিত হয় ও তাকে গুলি করে চলে যায় বলে জানায় পুলিশ। ও ব্যক্তি হাসপাতালে মারা যান। এর বেশি তথ্য প্রকাশ পায়নি।
এছাড়া বৃহস্পতিবার রাতেও হয়েছে দুটি বন্দুক হামলার ঘটনা। একটি বয়েল হাউটসে, অপরটি ডাউনটাউন এলএ ও চায়নাটাউনের মাঝামাঝি জায়গায়। রাত ১০টা ১০মিনিটের দিকে প্রথম হামলায় একজন মারা যান। আনুমানিক একই সময়ে দ্বিতীয় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
হামলাগুলো সম্পর্কে লস এঞ্জলেস পুলিশ ডিপার্টমেন্টকে কেউ কিছু জানাতে চাইলে ৮৭৭-৫২৭-৩২৪৭ নম্বরে এলএপিডির সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। পরিচয় গোপন রাখতে চাইলে যোগাযোগ করুন ৮০০-২২২-৮৪৭৭ নম্বরে।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ