লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের আশেপাশে জ্বলছে ১০ দাবানল



অন্তত ১০টি দাবানল লস এঞ্জেলেস কাউন্টির আশেপাশে জ্বলছে বলে সোমবার জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।  সবচেয়ে বড় দাবানলটির সূত্রপাত কেসটায়িকের ইকুয়েস্টেরিয়ান ফায়ার। এ অঞ্চলে বাতাসের বেগ ঘণ্টায় ৬৫ মাইল।


বিশেষজ্ঞ বেলেন ডি লিয়ন বলেন,  জুনে সান্তা অ্যানার এরকম ভারী বাতাস খুবই অস্বাভাবিক। আমাদের সারাটা বছর দাবানল নিয়ে পূর্ব প্রস্তুতি থাকতে হবে।

সোমবার  জ্যাক বোনস ইকুয়েস্টেরিয়ান সেন্টারে দাবানল শুরু হয়। ফায়ার ফাইটাররা হেলিকপ্টারে করে পানি ফেলেন। দুপুর নাগাদ ৮৬ একর ভূমি গ্রাস করে দাবানল। লস এঞ্জেলেস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। ইন্সপেক্টর হেনরি নারাভেজ বলেন, সেখানে এখনো কর্মীরা রয়েছেন। তারা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। 

দাবানলের আগুন আরো ছড়িয়েছে এলিসিয়ান পার্ক, ঈগল রক, এল সেরেনো,  লেক ভিউ ট্যারেক, দ্য সেপুলভেডা বেসিন ও অন্যান্য কিছু অঞ্চলে। বছরের এ সময়ে এ ধরনের দাবানল স্বাভাবিক নয়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ এরিক বলডট বলেন, এটা অস্বাভাবিক আবহাওয়ার প্রভাব। আমরা সাধারণত সান্তা অ্যানাসে এ সময়ে এ ধরনের ভারী আবহাওয়া দেখি না। 

শুধু বাতাস নয়, তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এ সপ্তাহে। লস এঞ্জেলেস, লং বিচ, ক্যামারিলো এয়ারপোর্টেসে তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে। এ কারণে গাছপালা পুড়ে দ্রুত দাবানল ছড়াচ্ছে বলে জানিয়েছেন মাইক ওউফরুড। শীত যত ঘনিয়ে আসবে দাবানলের প্রভাব ততই বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ