লস এঞ্জেলেস

পুলিশ বাজেট কর্তনে এলএ’র প্রতিবাদকারীদের সাথে সহমত নন গ্যারসেটি


লস এঞ্জেলেস এর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের প্রস্তাবিত পুলিশের ১.৮ বিলিয়ন অপারেটিং বাজেটের ৯০ শতাংশ কর্তনের পক্ষে মত দেননি মেয়র এরিক গ্যারসেটি। বরং তিনি তিনি ব্ল্যাক কমিউনিটির স্বাস্থ্য ও শিক্ষা প্রসারে বাড়তি ২৫০ মিলিয়ন ডলার স্থানান্তরের কথা বলছেন। যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত তুলে ধরা হয়নি।


মেয়র গ্যারসেটি বলেন, এমন কিছু শুরু করা এই সেন্টিমেন্টের সাথে আমি পরিচিত। তবে আমার কথা হচ্ছে আমাদের জননিরাপত্তা নিয়ে সবাইকে ভাবতে হবে। কিন্তু এসব আমাদের করতে হবে সতর্কতা ও সাহসিকতার সাথে। 

পুলিশ অফিসাররা যাতে কোনো কারণে ভারসাম্যহীন ও অসংযত হয়ে আচরণ না করে সেদিকে নজর রাখার কথাও বলেন মেয়র। বুধবার সংবাদ সম্মেলনে তার মতামত তুলে ধরেন এরিক গ্যারসেটি।

ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ব্ল্যাক ককাসে কালো সমর্থন ও অধিকার বিষয়ে তিনি চিঠি লিখেছেন বলেও জানান মেয়র। তবে ব্ল্যাক লাইভস ম্যাটার লস এঞ্জেলেস এর সহ প্রতিষ্ঠাতা মেলিনা আবদুল্লাহ বলেছেন মেয়র গ্যারসেটির প্রতিক্রিয়ায় তিনি মোটেও অবাক হননি।

আবদুল্লাহ আরও অভিযোগ করেন, লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট থেকে পর্যাপ্ত  বাজেট কর্তনের বিষয়ে সম্মতি দিচ্ছেন না মেয়র। এবং তার সর্বশেষ প্রতিশ্রুতিতেও এ ব্যাপারে আভাস মিলেনি। 

পুলিশ ডিপার্টমেন্টের বাজেট থেকে যে ১৫০ মিলিয়ন ডলার কর্তনের প্রস্তাব মেয়র গ্যারসেটি দিয়েছেন তা রাজনৈতিক প্রয়াস বলে অভিহিত করছে লস এঞ্জেলেসের ব্ল্যাক লাইভস ম্যাটার। মানুষের দাবিকে ‍গুরুত্ব না দিলে রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হবে না বলে জানান মেলিনা আবদুল্লাহ। 

সংগঠনটি বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল টাউন হল মিটিং এর আয়োজন করবে। তাদের আলোচনায় থাকবে পুলিশের বাজেট ছাঁটাই বিষয়ে। ফেসবকু পেজে তা সরাসরি সম্প্রচারিত হবে। পেজে বলা হচ্ছে বাজেট কর্তন এমনকি পুলিশি ব্যবস্থা বাতিলের বিষয়ে কথা হবে।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ