লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে গৃহহীন বেড়েছে ১৩ শতাংশ


এক বছরে লস এঞ্জেলেস কাউন্টিতে গৃহহীন শতকরা ১৩ ভাগ বেড়েছে। করোনাভাইরাস সংকটে ক্যালিফোর্নিয়া রাজ্য চাকরি হারাচ্ছেন অনেকে। প্রভাব পড়েছেন জনবহুল লস এঞ্জেলেস কাউন্টিতেও।


আইনজীবী ও আইন-প্রণেতারা ভাবছেন সামনে আরো বাজে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি মাসে এক রাতের হিসেবে গৃহহীনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৩৩ জনে। এক বছর আগের হিসেবে যা ছিল ৪১ হাজার ২০৯ জন।  

এরমধ্যে ৬২ বছর বা তার বেশি বয়স্ক গৃহহীনের সংখ্যা বেড়েছে শতকরা ২০ ভাগ। তবে মোটের ওপর ২৮ শতাংশকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। লস এঞ্জেলেস সিটিতে সাহায্য করা হয়েছে শতকরা ৩০ শতাংশকে। হিসেবে দেখা যায় গড়ে প্রতিদিন ২০৭ জন গৃহ সুবিধা  নতুন করে পাচ্ছেন। তবে গৃহহীন হচ্ছেন ২২৭ জন করে।

কাউন্টির প্রতিবেদনে জানানো হয় প্রাতিষ্ঠানিক বর্ণবৈষম্য না থাকলে গৃহহীনের সংখ্যা হতো মাত্র ১৫ হাজারের কম। এসব গৃহহীনের অধিকাংশই আফ্রিকান আমেরিকান ও ন্যাটিভ আমেরিকান অধিবাসী। লস এঞ্জেলেসের মাত্র ৭.৯ শতাংশ ব্ল্যাক কমিউনিটির হলেও তারা অন্যদের তুলনায় চারগুণ বেশি গৃহহীন। মোট গৃহহীনের ৩৩.৩ শতাংশ হচ্ছেন কালোরা।

স্থানীয় কর্তৃপক্ষ, রাজ্য ও ফেডারেল সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই পরিস্থিতি আরও নাজুক হবে বলে আশঙ্কা আইনজীবীদের। এপ্রিলে ক্যালিফোর্নিয়ার বেকারত্বের হার বেড়েছে ১৫.৫ শতাংশ। লস এঞ্জেলেসে ছাড়িয়েছে ১৯.৬ শতাংশ। অথচ এই বছরের আগে ক্যালিফোর্নিয়ার বেকারত্ব ছিল মাত্র ৪.২ ও লস এঞ্জেলেসের ৪.৫ শতাংশ। 

রাজ্যের অনেক ভাড়াটিয়া ভাড়া দিতে পারবেন না বলে প্রতিবাদ জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় ব্যবসা সচল করা শুরু হয়েছে ধীরে ধীরে যাতে অর্থনৈতিক দুরবস্থা লাঘব করা যায়।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ