এমনিতেই বিভিন্ন রাজ্যে পুলিশের ওপর নাখোশ বাসিন্দারা। বাহিনীটির বাজেট কর্তন, এমনকি কর্মকাণ্ড বিলোপের জন্যও হচ্ছে আন্দোলন। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এরইমধ্যে শুক্রবার রাতে বেভারলি হিলসে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ার অভিযোগ উঠেছে। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে এই বলপ্রয়োগ করা হয়েছে। এছাড়া স্পুন্জ গ্রেনেডের ব্যবহারও করেছে বেভারলি হিলস পুলিশ ডিপার্টমেন্ট।
প্রায় ৫০ জনের একটি দল রাত ১১টার দিকে জড়ো হতে থাকে। তারা নিজেদের ব্ল্যাক লাইভস ম্যাটার (বিএলএম) কর্মী বলে পরিচিত দিচ্ছিল। সান্তা মনিকা বুলেভার্ড থেকে তারা আবাসিক এলাকার রাস্তাগুলোতে প্রদক্ষিণ করতে থাকে। পুলিশ সীমারেখা টেনে তাদের অবস্থানকে বে আইনি বলে ঘোষণা করে।
এরপরই প্রতিবাদকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আন্দোলনকর্মী আহত হয়েছেন। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। বেভারলি হিলস পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এলএ/বাংলা টাইমস/এনএইচ