পোমোনা শহরে একটি জ্বলন্ত গাড়ির ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা বিষয়টি অনুসন্ধান করছেন। সোমবার এই ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৪টার দিকে ৯১১ এ ফোন দেওয়া হয় বলে জানিয়েছে পোমোনা পুলিশ ডিপার্টমেন্ট। হল্ট অ্যান্ড সান অ্যান্তিনিও এভিনিউয়ে পৌঁছে আগুনে জ্বলন্ত গাড়ি দেখতে পায় পুলিশ।
লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌঁছায় ও গাড়ির ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করে। তার নাম-পরিচয় জানা যায়নি।
এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইলে ৯০৯-৬২০-২১৭২ অথবা ৯০৯-৬২০-৩৬১১ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। অথবা নাম পরিচয় গোপন করে কথা বলুন ৮০০-২২২-৮৪৭৭ নম্বরে।
এলএ/ বাংলা টাইমস/ এনএইচ