প্রাণঘাতী করোনাভাইরাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৮ জন। আর এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১১০ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬৩৬ জন।
এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ২,৯৩৪ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ১১৮ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ১১২০ জন। আর মৃতের সংখ্যা ৮৭ জন।
শনিবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ২০৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় গতকাল নতুন ৪ জন শনাক্ত হয়েছেন।
পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু নতুন করে আক্রান্ত হয় ৪,৩৩৬ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান মোট ৫ হাজার ৪৯৪জন। আজকে নতুন করে মারা যান ৬৭ জন।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার ৫৭৮ জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৯৮০ জন।
সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে।
/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ