আন্দ্রে গুয়ারডাডু হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি বোর্ড অফ সুপারভাইজার। শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি আন্দ্রে গুয়ারডাডুকে গুলি করে হত্যা করে। এই ঘটনার জের ধরে বিক্ষোভে ফুঁসছে পুরো কাউন্টি।
আন্দোলনকারীদের দাবির মুখে মঙ্গলবার কাউন্টি বোর্ড সভায় এই হত্যা ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।প্রস্তাবে বলা হয়, সত্য উন্মোচিত ও ন্যায় বিচার নিশ্চিত হবে।
প্রস্তাব লেখক সুপারভাইজার মার্ক রিডলি থমাস বলেন, এটা সহ্য করার মতো না। প্রশ্ন ওঠছে যে জেনারেল ইনেসপেক্টার অফিস তদন্ত পর্যবেক্ষণ করতে পারবে কিনা।কংগ্রেসম্যান নিনেত বেরেগ্যান ও ম্যাক্সিন ওয়াটার্সও নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি করেছেন।
প্রস্তাবে বলা হয়,নিরপেক্ষ তদন্তের জন্য শেরিফ ডিপার্টমেন্টকে দ্রুত সব তথ্য প্রমাণ জেনারেল ইনেসপেক্টারের কার্যালয়ে প্রদান করতে হবে। বিকল্প হিসেবে কাউন্টি এটর্নি জেনারেল এই মামলা তদন্ত করবে।
কিন্তু শেরিফ এলেক্স ভিলুনিইভা এই প্রস্তাবের সাথে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেন,আমরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। ভিলুনিইভা বলেন, তাঁর সংস্থার তদন্তকারীরা অভিজ্ঞ । যাদের মতো অভিজ্ঞ সারা দেশে আর নেই।যদিও জেলেরেল ইন্সপেক্টর কার্যালয় থেকে বার বার অভিযোগ করা হচ্ছে যে তারা (শেরিফ) তদন্ত মনিটর করার মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করছে না।
এই দিকে গুয়ারডাডু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অসন্তোষ বেড়েই চলেছে। শত শত বিক্ষোভকারী ‘কেন আন্দ্রেকে হত্যা করা হয়েছে’ তা জানতে মুহুর্মুহু স্লোগান দিয়েছে। তারা এই হত্যা ঘটনায় অভিযোগ দাখিল করতে ক্যামপটন পুলিশ স্টেশনের দিকে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
১৮ বছর বয়সী আন্দ্রে গুয়ারডাডু লাতিন আমেরিকন বংশদ্ভূত আমেরিকান নাগরিক। পেশায় ছিলেন সিকিউরিটি গার্ড। তাকে গত মঙ্গলবার শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি ছয়টি গুলি করে হত্যা করে।তবে শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, গুয়ারডাডুর সঙ্গে অবৈধ অস্ত্র ছিলো এবং ডেপুটিদের দেখে সে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে ডেপুটিরা তাকে গুলি করে হত্যা করে।