সারাদেশ কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে ফুঁসছে।অভিযোগ ওঠছে তাঁর প্রতি জাতিগত অবিচার করা হয়েছে। তথাপি ক্যালিফোর্নিয়াতে জাতিগত অগ্রাধিকার রদে আনা সংশোধনী প্রস্তাব ‘এফারমেটিভ একশন পলিসি’ বাতিল করেছে স্টেট সিনেট। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী নভেম্বরে ভোট দিবে স্টেটের ভোটাররা। একমাত্র ভোটের মধ্য দিয়েই এই পলিসির চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে।
জাতিগত অগ্রাধিকার রোধে সংশোধনী প্রস্তাব সিনেটে ৩০-১০ ভোটে বাতিল হয়। তবে এটা আইনে পরিণত হবার আগে অবশ্যই স্টেট ভোটারদের অনুমোদন পেতে হবে। ‘সরকারি চাকরী এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে নিয়োগ ও ভর্তির ক্ষেত্রে জাতিগত অগ্রাধিকার থাকবে কিনা’ এই ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন ভোটাররা।
এই প্রস্তাব বাতিল করার কারণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এসিয়ান আমেরিকানসহ অন্যরা।তারা বলছেন,মেধার পরিবর্তে জাতিগত পরিচয় দিয়ে বিচার করা হলে যুক্তরাষ্ট্র তার আকর্ষণ হারাবে।
১৯৯৬ সাল থেকে ক্যালিফোর্নিয়াতে ‘এফারমেটিভ একশন পলিসি’ নিষিদ্ধ।ক্যালিফোর্নিয়া ছাড়াও ওয়াসিংটন ডিসি, ফ্লোরিডা, মিশিগান,নেব্রাসকা, এরিজোনা, নিউ হ্যামশায়ার ও ওকলাহোমা এই সাত শহরেও ‘এফারমেটিভ একশন পলিসি’ নিষিদ্ধ রয়েছে।
এলএ বাংলা টাইমস/এস/আর