লস এঞ্জেলেস

ওয়েস্ট কভিনার পুলিশ প্রধান করোনায় আক্রান্ত

 
ওয়েস্ট কভিনা পুলিশ প্রধান রিচার্ড বেল ও তিন জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই সিটি কর্তৃপক্ষ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে করোনা রোধে সতর্কতা অবলম্বন করেছে। বৃহস্পতিবার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পুলিশ প্রধানের ভবন বন্ধ করা হয়েছে এবং জন সাধারণের জন্য সিটি হল সোমবার বন্ধ রাখা হয়েছে। 

পুলিশ প্রধান রিচার্ড বেল ও তিন জন কর্মকর্তাকে সেলফ কোয়ারিন্টিনে থাকতে বলা হয়েছে। মেয়র টনি উ বলেন আক্রান্ত তিন জনের একজন হলেন পুলিশ কর্মকর্তা। তবে ডিপার্টমেন্টের সেবা প্রদানকারী একশ কর্মকর্তা বদলি হননি।

এলএ বাংলা টাইমস/এস/আর