যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরের মধ্যে লস এঞ্জেলেস একটি যেটি করোনাভাইরাস মহামারি শুরু হবার পর ‘স্টে হোম’ অর্ডার জারি করে। এখন সম্ভবত আবার লস এঞ্জেলেস দ্বিধাপূর্ণভাবে দ্বিতীয় বারের মতো ‘স্টে হোম’ অর্ডার আরোপ করতে পারে। কারণ কাউন্টিতে করোনাভাইরাস সংক্রমণ ও এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। অবশ্য স্টে হোম অর্ডারের বিশ কিছু নমুনা ইতিমধ্যে দেখা গিয়েছে।
মেয়র এরিক গারসিটি সতর্ক করেছেন করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে কাউন্টি দ্বিতীয় বারের মতো ‘স্টেম হোম’ অর্ডারের দ্বার প্রান্তে পৌঁছেছে। আর এটা পরিষ্কার হতে শুরু করে যখন মে মাসে পুনরায় সব কিছু খোলে দেবার কার্যক্রম শুরু হবার পরও আবার তা জুন থেকে বন্ধ হতে থাকে।
রবিবারে মেয়র বলেছেন সম্ভবত আগামী সপ্তাহে কিংবা এর পরের সপ্তাহে একটি সিদ্ধান্ত হতে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে কড়াকড়ি বিধি আরোপের পক্ষে। ইতিমধ্যে বারসহ ইনডোর সমস্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে। যা করোনার কমিউনিটি ট্রান্সমিশন হ্রাস করে।
এলএ বাংলা টাইমস/এস/আর