করোনাভাইরাস মহামারির মধ্যে দুই বার বন্ধ হওয়া লস এঞ্জেলেস কাউন্টির একটি পোশক কারখানাকে আবার খোলার অনুমতি প্রদান করা হয়েছে। সমস্ত স্বাস্থ্য নির্দেশনা পূরণ করার ফলে তাদের ফের খোলার অনুমতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট।
লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ‘আমাদের ডিপার্টমেন্টের সাথে কাজ করে তারা কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করেছে, শারীরিক দূরত্ব মেনা চলেছে, মাস্ক পড়েছে এবং কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘোষণা প্রদান করেছে।’
কারখানাটিতে ৩০০ জনের অধিক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। মালিকের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে জুন ও জুলাই মাসে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট দুই বার পোশাক কারখানাটি বন্ধ করে দেয়।
লস এঞ্জেলেস পোশাক কারখানার প্রতিষ্ঠাতা ডভ চার্নি সকল শ্রমিককে কর্মস্থলে ফিরে যেতে বলেন। তিনি বলেন, করোনা মহামারি থেকে বাঁচতে সমস্ত প্রটোকল মেনে চলবো।’
পোশাক কারখানাটি স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা নজরদাড়ি করবে লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট থেকে বলা হয়, আমাদের পরিদর্শকেরা না বলে পরিদর্শনে চলে যাবেন এবং দেখবেন সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা।’
তবে চার্নি বলেন, ‘আমরা পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা চালিয়ে যাবো। তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সব সময় আমাদের শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে চলি এবং এই ধারা চলমান থাকবে।’
এলএ বাংলা টাইমস/এস/আর