লস এঞ্জেলেস

চেরি ভ্যালির দাবানলে ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত

ক্যালিফোর্নিয়ার চেরি ভ্যালির দাবানলে এখন পর্যন্ত ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের জায়গা থেকে ৭ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 


অ্যাপল ফায়ার নামে অভিহিত এই দাবানলের সূত্রপাত হয় শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে। 

রবিবার পর্যন্ত এই দাবানলে ২০,৫১৬ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফরেস্ট সার্ভিস। 

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় হোটেলগুলোতে উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে করোনাভাইরাসের প্রটোকলও মেনে চলা হচ্ছে, যেমনঃ প্রবেশের সময় তাপমাত্রা মাপা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মানা প্রভৃতি।  

ক্যালিফোর্নিয়ার বর্তমান অতি উষ্ণ আবহাওয়া, অতি নিম্ন আর্দ্রতা ও বাতাসের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বলে জানায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 






এলএ বাংলা টাইমস/এমকে