লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে বন্দুক বহনের নিষেধাজ্ঞা বহাল

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের নিষেধাজ্ঞা বহাল রেখেছে দেশটির এক আদালত। 

সোমবার (৩১ আগস্ট) ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো আদালতের একজন বিচারক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য করা আপিল খারিজ করেন। এর যুক্তি হিসেবে আদালত সাম্প্রতিক আন্দোলনগুলোতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ব্যাপারটি তুলে ধরেন। 

ক্যালিফোর্নিয়াসহ আরো নয়টি রাজ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে।  আগামী সপ্তাহে যুক্তিরাষ্ট্রের ফেডারেল কোর্ট হাওয়াই অঙ্গরাজ্যেও নিষেধাজ্ঞা বহাল করার আবেদন করবে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যেই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেই। সম্প্রতি উইকসনসিনে ১৭ বছরের কিশোরের গুলিতে দুইজন নিহতের ঘটনায় অবশ্য নিষেধাজ্ঞার ব্যাপারটি জোরেসোরে শোনা যাচ্ছে৷ 


এলএবাংলাটাইমস/ওএম