লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে শ্বেতাঙ্গ ব্যক্তির মৃত্যু

ক্যালিফোর্নিয়ার টেমপ্লেটনে পুলিশের গুলিতে এক শ্বেতাঙ্গ ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ৩৮ বছর বয়েসী মাইকেল স্ট্রাউবকে ট্রাফিক স্টপে গুলি করে পুলিশ। পুলিশ দাবি করেছে, স্ট্রাউব একজন তালিকাভুক্ত দাগী অপরাধী।  

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্যান লুইস অবিসপো শেরিফ অফিস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনা প্রকাশ করে। 

সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, মাইকেল স্ট্রাউবকে পুলিশ একটি ট্রাফিক স্টপে থামতে নির্দেশ দেয়। এমন সময় সে গাড়ি থামিয়ে একটি কবরস্থানের ভিতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পুলিশের একটি দল স্টাউবকে ধরতে পিছন থেকে ধাওয়া করলে সে লুকিয়ে পুলিশের উপর গুলি চালায়। এই ঘটনায় পুলিশের ডেপুটি রিচার্ড ল্যাহনফ হাতে ও হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে সে পালিয়ে আবার গাড়ির কাছে ফেরত আসলে পুলিশের আরেকটি দল তার গতিরোধ করতে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরই হাসপাতালে নেওয়ার পথে স্ট্রাউবের মৃত্যু ঘটে। 

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, স্ট্রাউবের গাড়িতে তল্লাশী চালিয়ে চারটি অটোমেটিক পিস্তল, একটি বোল্ট একশন রাইফেল, একটি শটগান ও দুইটি হ্যান্ডগাব উদ্ধার করে পুলিশ। এ সময় শতাধিক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। 

পরবর্তীতে পুলিশ নিহতের বাড়িতে তল্লাশী চালিয়ে বেশ কিছু অবৈধ অস্ত্র ও পার্টস উদ্ধার করে। স্ট্রাউব একটি আধিপত্য বিস্তারকারী শ্বেতাঙ্গ গ্যাং দলের সদস্য ছিলো বলে জানায় শেরিফ অফিস। তাছাটা স্ট্রাউব বিভিন্ন সময়ে ২৮ বার কারাগারে গেছে বলেও জানায় শেরিফ ডিপার্টমেন্ট। 

সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বেশ কিছু পরিসংখ্যানে উঠে এসেছে, অন্যান্য সময়ের তুলনায় এই বছর ক্যালিফোর্নিয়ার পুলিশের আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে গেছে। আর এ নিয়ে আশংকাও প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম। 


এলএবাংলাটাইমস/ওএম