লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবনা ২২ পাশ: টিকে গেলো উবার-লিফট

ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবনা ২২ বাসিন্দাদের ভোটে পাশ হয়েছে। ফলে উবার-লিফট চালকরা স্বাধীন কর্মী হিসেবেই কাজ করতে পারবে। এর আগে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ কোম্পানির চালকদের চুক্তিবদ্ধ কর্মী হিসেবে নিয়োগ দিতে আইন জারি করে। পরবর্তীতে এটি নিয়ে প্রস্তাবনা ২২ আয়োজন হয়। প্রস্তাবনা ২২ পাশ হওয়ায় ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফট বন্ধ হয়ে যাওয়ার যে শংকা তৈরি হয়, সেটি দূর হলো। প্রস্তাবনা ২২ পাশের প্রসঙ্গে উবার ও লিফটের ক্যাম্পেইন ম্যানেজার বলেন, ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা তাদের ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তাবনা ২২ এর পক্ষে হ্যাঁ ভোট পড়েছে ৫৪ শতাংশ ও প্রস্তাবনা ২২ এর বিপক্ষে না ভোট পড়েছে ৪৩ শতাংশ। এলএবাংলাটাইমস /ওএম