লস এঞ্জেলেস

লস এঞ্জেলসের নতুন ডিস্ট্রিক্ট সুপারভাইজার হলি মিচেল

লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার এর ডিস্ট্রিক্ট সুপারভাইজার হিসেবে জয় পেয়েছেন স্টেট সিনেটর হলি মিচেল। লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান হার্ব ওয়েসনকে হারিয়ে দ্বিতীয় ডিস্ট্রিক্ট সুপারভাইজার হিসেবে জয় লাভ করেন হলি মিচেল। ফলে সাবেক ডিস্ট্রিক্ট সুপারভাইজার মার্ক রিডলির স্থলাভিষিক্ত হবেন হলি মিচেল। সিনেটর হলি মিচেল মোট ৬০ শতাংশ ভোট পায়। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দী হার্ব ওয়েসন পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। হলি মিচেল এর জয়ে ইতিহাসে প্রথমবারের মতো কাউন্টি বোর্ডে ৫ জনই নারী অধিষ্ঠিত হলো। এই মর্যাদাপূর্ণ বোর্ডের সদস্যদের বলা হয় 'ফাইভ লিটল কিং'। মূলত এই বোর্ড ৩৭ মিলিয়ন বাজেটের মাধ্যমে লস এঞ্জেলেসের বাসিন্দাদের চিকিৎসা, গৃহহীন, চাকরি ইত্যাদি বিষয়ে সেবা দিয়ে থাকেন। হলি মিচেলকে অনুমোদন দিয়েছিলো গভর্নমেন্ট গভিন নিউসাম এবং শ্রমিক ইউনিয়নগুলো। হলি মিচেলের জয়কে ঐতিহাসিক জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। হলি মিচেল একজন সমাজকর্মী হিসেবেও কাজ করেন। এলএবাংলাটাইমস /ওএম