করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট রোগ মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম (এমআইএস-সি) রোগে লস এঞ্জেলেসে এই প্রথম ১ শিশুর মৃত্যু হয়েছে৷
পাবলিক হেলথ অফিসার লাউওরেন সং জানান, শিশুটির আগে থেকেই জটিল কার্ডিয়াক সমস্যা ছিলো। লস এঞ্জেলেস এর চিল্ড্রেন হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।
তবে মৃত শিশুর পরিবারের সুরক্ষায় আর কোনো তথ্য প্রকাশ থেকে বিরত থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্টেট ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ আরো জানান, ক্যালিফোর্নিয়া জুড়ে অন্তত ১৪৫ জন শিশু এমআইএস-সি রোগে আক্রান্ত হয়েছে৷ এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় এই রোগে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এই রোগের লক্ষণ কী?
মূলত করোনার প্রভাবে সৃষ্ট এই মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম শিশুদের মধ্যেই দেখা যায়।
এপ্রিল মাসে সর্ব প্রথম ব্রিটেন এবং আমেরিকায় বেশ কিছু শিশুর মধ্যে এই রোগ ধরা পড়ে। মূলত করোনা রোগীদের সংস্পর্শে এলে শিশুদের মধ্যে এই রোগের ঝুঁকি সৃষ্টি হয় বেশি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ওয়েব সাইটে বলা হয়েছে শিশুদের মধ্যে নিচের লক্ষণ থাকলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে - • জ্বর থাকবে •পেটে ব্যথা • ডায়রিয়া • বমি • ঘাড়ে ব্যথা • র্যাশ • চোখ লাল হয়ে যাওয়া • বেশি ক্লান্ত অনুভব করা তবে সব শিশুর ক্ষেত্রে একই রকমের উপসর্গ নাও থাকতে পারে বলে সতর্ক দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। সংস্থাটি বলেছে আরো কিছু উপসর্গ থাকতে পারে এই রোগের ক্ষেত্রে। এগুলো হচ্ছে - • শ্বাস-প্রশ্বাসে সমস্যা • বুকে চাপ ও ব্যথা অনুভব করা • জেগে থাকতে কষ্ট হওয়া • ঠোঁট এবং মুখ নীলাভ হয়ে যাওয়া চিকিৎসকরা বলছেন, এই রোগ থেকে শিশুদের রক্ষার করার উপায় হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের কাছ থেকে দূরে থাকা। এলএবাংলাটাইমস/ওএম