ক্যালিফোর্নিয়ার শহর স্যান বার্নারডিনোতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে একটি গাড়ি দুর্ঘটনায় কবলিত হলে দুইজনের মৃত্যু হয়।
স্যান বার্নারডিনো পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট বোঘম্যান জানান, পুলিশের একটি দল সোমবার ইন্টারসেকশন অব রিয়ালটো এভিনিউ থেকে একটি দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে। গাড়িটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। গাড়িতে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার মুখে গাড়িটি তিন টুকরা হয়ে গেছে। এ সময় তবে দুর্ঘটনায় মৃত দুইজনকে সনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে৷ দুর্ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে সড়কটি।
এলএবাংলাটাইমস/ওএম