লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের মাত্র ৬০ শতাংশ পুলিশ টিকা নিতে আগ্রহী: জরিপ

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) মাত্র ৬০ শতাংশ সদস্য করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী। এছাড়া, ২০ শতাংশ জানিয়েছেন টিকা গ্রহণের পূর্বে তাদের আরো তথ্য জানা প্রয়োজন। বাকি ২০ শতাংশ বলেছেন টিকা গ্রহণ করতে বলা হলে তারা টিকা নেবেন। মঙ্গলবার এলএপিডি পুলিশ প্রধান মাইকেল মুর জানান, অভ্যন্তরীণ এক জরিপে এসব তথ্য জানা গেছে। জরিপে অংশ নিয়েছেন পুলিশের মোট ৯ হাজার ৫ শ সদস্য। তবে টিকা নিতে বলা হলে আগ্রহের সঙ্গে তিনি তা নেবেন বলে জানিয়েছেন মাইকেল মুর। তিনি বলেন, জনগণকে টিকা কর্মসূচিতে আগ্রহী করা আমাদের দায়িত্ব। টিকা শুধু নিরাপদই নয়, কার্যকরীও। তিনি আরো বলেন, মহামারি থেকে মুক্তির এটিই উপায়। আমরা পুলিশ বিভাগের সবাইকে স্বেচ্ছাসেবা হিসেবে টিকা নেবার আহ্বান জানাচ্ছি। এলএপিডি টিকা কর্মসূচির বিষয়ে তথ্য নিয়ে ক্যাম্পেইন চালু করেছে বলেও জানান মাইকেল মুর। তিনি বলেন, এতে করে পুলিশের প্রায় ১৩ হাজার সদস্যও সাধারণ মানুষকে টিকা সম্পর্কে তথ্য জানানো হবে। করোনাকালে কয়েক শ এলএপিডি পুলিশ সদস্য অসুস্থ হয়েছেন। অনেকের হয়েছে মৃত্যু। এছাড়া অনেকে আইসোলশনে আছেন। তিনজন এলএপিডি কর্মী হাসপাতালে ভর্তি বলেও জানিয়েছেন মাইকেল মুর। এলএবাংলাটাইমস/এনএইচ