লস এঞ্জেলেস কাউন্টিতে বুধবার (২০ জানুয়ারি) থেকে শুরু করা হচ্ছে ৬৫ ও এর বেশি বয়েসীদের টিকাদান কার্যক্রম। মঙ্গলবার (১৯ জানুয়ারি) থেকে বয়স্ক বাসিন্দারা টিকা পেতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সপ্তাহে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকা গ্রহণের জন্য এপয়েনমেন্ট এর আবেদন করা যাবে। VaccinateLACounty.com এই ওয়েবসাইটে রিসার্ভেশনের জন্য ভিজিট করতে হবে। এছাড়া করোনা ইনফরমেশন হেল্পলাইনের এই নাম্বারে (833) 540-0473 ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।
ইতোমধ্যে ধাপ A1 এর আওতায় স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়ে গেছে। বয়স্ক নাগরিকদের টিকা দেওয়া শুরু হচ্ছে এখন।
বয়স্ক নাগরিকদের টিকাদানের আওতায় আনতে ইতোমধ্যে পাঁচটি বৃহৎ টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।
স্থবির টিকাদান কর্মসূচিতে গতি ফিরিয়ে আনতে এই কেন্দ্রগুলো খোলা হচ্ছে। টিকাকেন্দ্রগুলো হলো- Pomona Fairplex, 1101 W McKinley Ave, Pomona, CA 91768 The Forum, 3900 W Manchester Blvd, Inglewood, CA 90305 California State University, Northridge, 18111 Nordhoff St, Northridge, CA 91330 A. County Office of Education, 12830 Columbia Way, Downey, CA 90242 Six Flags Magic Mountain, 26101 Magic Mountain Pkwy, Valencia, CA 91355 নতুন টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে- ইংল্যাওউডের ফোরাম, নর্থিজ ক্যাল স্টেট, সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউন্টেন, দ্য পোমোনা ফেয়ারপ্লেক্স ও ডাউনির এলএ কাউন্টি এডুকেশন অফিস। vaccinatelacounty.com এই ওয়েবসাইটে যেয়ে টিকাদান কেন্দ্র বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। এছাড়া কাউন্টি পাবলিক হেলথ এক ভার্চুয়াল ভ্যাকসিন টাউন হল আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জানুয়ারির ১৯ তারিখ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। সেখানে টিকা কীভাবে দেওয়া হবে, টিকা কীভাবে তৈরি হয়েছে, কীভাবে এটি বিতরণ করা হবে- সেগুলো সম্পর্কে অভিহিত করা হবে। ফেসবুক, টুইটার ও ইউটিউবে এই অনুষ্ঠান লাইভ দেখা যাবে @lapublichealth এই ঠিকানায়। এছাড়া এই ঠিকানায় যেয়ে প্রশ্ন ও উত্তর জানা যাবে। http://tinyurl.com/askcovidtownhall ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, টিকাদান কর্মসূচি কিছুটা ধীর গতিতে চললেও অন্যান্য অনেক রাজ্য থেকে টিকা বেশি বিতরণ হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির ডজার স্টেডিয়ামকে এর আগে করোনার অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রতিদিন ১২ হাজার বাসিন্দাকে টিকা দেওয়ার মতো করে প্রস্তুত করা হচ্ছে স্টেডিয়ামটি। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টিতে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জরুরি নীতিমালা পরিবর্তন করে বয়স্কদের টিকাদান কর্মসূচির সময় এগিয়ে আনা হয়েছে। নতুন নির্দেশিত নীতি অনুযায়ী, ৬৫ এবং তার বেশি বয়েসী বাসিন্দাদের আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে টিকা দেওয়া শুরু হবে। লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজারস চেয়ার হিলডা সোলিস সোমবার (১৮ জানুয়ারি) এই নির্দেশিত এক্সিকিউটিভ অর্ডার সই করেন। লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো ৫ লাখ স্বাস্থ্যসেবী টিকাদান কর্মসূচির আওতার বাইরে আছে৷ ফলে কর্তৃপক্ষ জানিয়েছিলো, আগামী ফেব্রুয়ারির শুরু থেকে বয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। হিলডা সোলিস স্বাক্ষরিত নির্দেশনার পর বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই লস এঞ্জেলেস কাউন্টিতে শুধুমাত্র স্বাস্থ্যসেবীদের টিকা দেওয়া হচ্ছে। তবে সংক্রমণ ঠেকাতে ৬৫ বছর ও তার বেশি বয়েসীদের দ্রুত টিকাদানের আওতায় আনা প্রয়োজন। এলএবাংলাটাইমস/ওএম