সদ্যই সাউদার্ন ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে বয়ে গেছে শীতকালীন ঝড়। বৃষ্টি আর তুষারপাত মিলে বৈরি আবহাওয়ার একটি সপ্তাহ পার করেছে লস এঞ্জেলেসহ ক্যালিফোর্নিয়ার অনেক কাউন্টি।
তবে নতুন সপ্তাহের শুরু থেকেই ঝলমলে রোদ আর মৃদুমন্দ বাতাসের দেখা মিলবে। পূর্বাভাস বলছে, এই শনিবার (৩০ জানুয়ারি) থেকে লস এঞ্জেলেস, সান বার্নার্ডিনোসহ অন্যান্য কাউন্টিগুলোর আকাশের মেঘ কেটে যাবে।
পরিষ্কার হবে আকাশ, বইবে শীতল হাওয়া। লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টির তাপমাত্রা উঠতে পারে ৬১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।
রৌদ্রজ্বল আর ঝলমলে এই আবহাওয়া অব্যাহত থাকবে আগামী সোমবার পর্যন্ত। উপত্যকা এবং ইনল্যান্ড এম্পায়ারেও এই সপ্তাহে বেশ ভালো আবহাওয়া বিদ্যমান থাকবে বলে জানায় ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
এলএবাংলাটাইমস/ওএম