লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ার গার্ডেনা এরিয়ার ১১০ ফ্রিওয়েতে দুইটি গাড়ির সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, রাত ১টার দিকে সাউথবাউন্ড লেনের ১৬৮ স্ট্রিটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর হাইওয়েটি সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছিলো ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল। এলএবাংলাটাইমস/ওএম