লস এঞ্জেলেস

গৃহহীনদের জন্য লস এঞ্জেলেসে 'ছোট বাড়ির গ্রাম'

লস এঞ্জেলেস কাউন্টিতে গৃহহীন সংকট কাটিয়ে উঠতে দুইটি 'টাইনি হোম ভিলেজ (ছোট বাড়ির গ্রাম) চালু করেছে কর্তৃপক্ষ। সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে গৃহহীনদের জন্য ঘড় বানানোর কাজ শুরু হয়ে গেছে। লস এঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের জন্য এবারই প্রথম এই ধরণের আবাসন ব্যবস্থা নেয়া হয়েছে। চ্যান্ডলার স্ট্রিট এবং আলেক্সান্দ্রিয়া পার্কে এই টাইনি ভিলেজ স্থাপন করা হচ্ছে। একটিতে ৪০টি বাড়ি ও ৭৫টি বিছানা রয়েছে। অপর আবাসন ব্যবস্থায় ১০৩টি বাড়ি ও ২০০টি বিছানা রয়েছে। সোমবার থেকে গৃহহীনরা এই আবাসন প্রকল্প সুবিধা পাওয়া শুরু করবে৷ এই বাড়িগুলোতে এয়ার কন্ডিশনিং ও হিটিং এর সুবিধা রয়েছে। থাকার পাশাপাশি এখানে গোসল, খাবার খাওয়া ও অন্যান্য সুবিধা পাবে। এলএবাংলাটাইমস/ওএম