লস এঞ্জেলেস

হলিউড থেকে হলিবুব, আটক ছয়

লস এঞ্জেলেসের মাউন্ট লির 'হলিউড' লেখাকে 'হলিবুব' এ বদলে দেওয়ার দায়ে ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) পাঁচজন পুরুষ ও একজন নারীকে আটক করেছে হলিউড এরিয়া পুলিশ। ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই হলিউডকে হলিবুবে বদলে দেওয়া হয় বলে জানায় আটককৃতরা। হলিউড এরিয়া পুলিশ জানায়, রাত ১টা ১৫ মিনিটে সারভিলেন্স ক্যামেরাতে ছয়জনের অস্বিত্ব টের পায় পুলিশ। এক পর্যায়ে ওই ছয়জন 'Hollywood' লেখার 'W' এর বদলে 'B' এবং 'D' এর বদলে 'B' করে ফেলে।
পরে দ্রুত হেলিকপ্টার যোগে ছয়জনকে আটক করতে গেলে ওরা পালিয়ে যায়। পরে পুলিশ মূলহল্যান্ড ড্রাইভে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তবে আটক কৃতদের নাম-ঠিকানা এখনো জানানো হয়নি। এলএবাংলাটাইমস/ওএম